মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধ : বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য , বরিশাল বিএনপি'র জেলা কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক, উজিরপুর ও বানরীপাড়ার গন মানুষের নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায় ও উপজেলা বিএনপির আয়োজনে জরুরী আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে । ৯ আগস্ট শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির কার্যালয় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়ার যুগ্ন আহবায়ক মো: এস এম আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক এ্যাড : মো: আসাদুজ্জামান বাদশা, মো: সরোয়ার হোসেন মৃধা, মো: রফিকুল ইসলাম লিটন, মো: ইকবাল বাহার মোল্লা, মো: শফিকুল ইসলাম শাহীন সিকদার, যুগ্ন আহবায়ক ও গুঠিয়া ইউনিয়নের সভাপতি মো: শাহিন হাওলাদার, বামরাইল ইউনিয়ন সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন জগলু, যুগ্ম আহ্বায়ক ও ওটারা ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: মাসুদ মোল্লা, ওটরা ইউনিয়নের সভাপতি মো: জাকির হোসেন, সাতলা ইউনিয়নের সভাপতি মো: মেজবা উদ্দিন, হারতা ইউনিয়নের সভাপতি মো: ফিরোজ হাওলাদার, শিকারপুর ইউনিয়নের সাধারন সম্পাদক মো: ফারুক মোল্লা , জল্লা ইউনিয়নের সভাপতি মো: মজিবুর রহমান , গুঠিয়া ইউনিয়নের সাধারন সম্পাদক মো: লাভলু চাপরাশি, শোলক ইউনিয়নের সহ-সভাপতি এ্যাড: সাইফুল ইসলাম চাঁন, উপজেলা মহিলা দলের সম্পাদিকা মোসা: শিরিন বেগম, উপজেলা যুবদলের আহবায়ক আ,ফ,ম সামছুদ্দোহা আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: মাহাবুবুর রহমান, কৃষক দলের আহবায়ক মো: ফায়জুল হক রাঢী, শ্রমিক দল নেতা মো: হাইউম খান, মো: আতিকুল ইসলাম বিপ্লব, ছাত্র দলের আহবায়ক মো: মনির হোসেনসহ উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন । জরুরী সভায় উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ভার্চুয়ালে এক সাংগঠনিক সভায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডের উপর বিভিন্ন রকমের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ।