
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ আগষ্ট বিকেল ৩ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালামের আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ,
উজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন খান, পৌর বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম খান, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মান্নান, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু, শিক্ষক প্রতিনিধি মনিরুজ্জামান লিখন, নাজমুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আদনান হাসান নাদিম, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সরদার সোহেল,এমদাদুল কাশেম সেন্টু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজর রহমান মাসুম।
উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুজ্জামান লিটন, শাহিন শিকদার, উপজেলা যুবদল সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ,মামুন শিকদার প্রমূখ।
সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভীষিকাময় পরিস্থিতি এরিয়ে শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। এছাড়াও বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।