1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকায় আন্দোলনে গুলিতে উজিরপুরের ২ জন পথচারী নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকায় আন্দোলনে গুলিতে উজিরপুরের ২ জন পথচারী নিহত

  • প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৩১৪ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : ঢাকায় কোঠা বিরোধী আন্দোলন কারিদের উপর গুলি বর্ষনের ঘটনায় বরিশালের উজিরপুর উপজেলায় ২ জন পথচারী নিহত হয়েছে । ১৯ জুলাই শুক্রবার দিন দুপুরের গুলি লেগে নিহত হয়। নিহতের পরিবার সূত্রে জানাযায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব কেশব কাঠী গ্রামের মো: কামাল হোসেন শুক্কুর মোল্লার একমাত্র পুত্র মো: মিজানুর রহমান মোল্লা (২৫) ঢাকার বনশ্রী এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী, সন্তান নিয়ে বসবাস করতেন ও দোকান ঘর ভাড়া নিয়ে মুদি মনহাড়ির ব্যবসা করতেন। দুপুরে নামাজ পরে বাসায় আসেন। বাসায় খাওয়া দাওয়া শেষ করে দোকানে যাওয়ার সময় বাম পায়ের হাটুতে গুলি লাগে এবং মাটিতে লুটে পরে। নিজের সাথে থাকা মোবাইল দিয়ে স্ত্রী মারিয়া আফরিন (২০) ও বোন আছমা বেগম (৩১)কে ফোন করে জানায় । ফোন পেয়ে স্ত্রী এবং বোন ও বোনের জামাতা ঘটনা স্হানে গিয়ে উদ্ধার করে পাশেই এ্যাডভান্স হাসপাতালে নিয়ে যায়। হাঁটুতে গুলি লাগায় এ্যাডভান্স হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসা করার জন্য পঙ্গু হাসপাতাল প্রেরণ করেন। পঙ্গু হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টায় মৃত্যুবরণ করেন । ২০ জুলাই শনিবার সকালে ঢাকা থেকে এম্বুলেন্সে করে মরাদেহ নিজ গ্রামে নিয়ে আসে এবং ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। নিহতের স্ত্রী মারিয়া আফরিন বলেন গুলি লাগার পর আমাকে ও আমার ননদকে ফোন করে । আমরা উদ্ধার করে প্রথমে এ্যাডভান্স হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে চিকিৎসা উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। পঙ্গু হাসপাতাল নিয়ে যাবার কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যুবরণ করেন। স্ত্রী আরো বলেন আমার সাথে ১৭ মাস আগে পারিবারিক ভাবে বিবাহ হয়। আমাদের একটি ৮ মাসের মো: মোস্তাকিন নামে ছেলে সন্তান রয়েছে এই সন্তানকে কি খাওয়াবো, কিভাবে মানুষ করব, কিভাবে সংসার চলবে, আমার স্বামী ছিল আমার শশুরের এক মাত্র ছেলে ও চার মেয়ে , আয়ের এক মাত্র সম্বল ছিল আমার স্বামী এই বলে কেঁদে ফেলেন। নিহতের পিতা- মাতা বলেন আমার এক মাত্র ছেলে ও ৪ মেয়ে। আয়ের এক মাত্র সম্বল ছিল আমাদের ছেলে । ঢাকায় গুলি লেগে নিহত হয়েছে ।আমরা ৮ মাসের নাতি ও পূত্র বধুকে নিয়ে কিভাবে আমাদের সংসার চালবে এই বলে কেঁদে ফেলেন। অপরদিকে উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের (বাসের পোল সংলগ্ন ) মৃত মো: চাঁন্দু মোল্লার পুত্র মো: সাইফুল ইসলাম মোল্লা (২৩) ঢাকায় মগবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে মা, ভাই বোন নিয়ে বসবাস করতেন এবং ঢাকায় প্রাইভেট কারের চালক ছিলেন । ১৯ জুলাই শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ে বাসায় যাবার পথে পেটের নিচে গুলিবিদ্ধ হয়। পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ওই এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়। ২০ জুলাই শনিবার সকালে বাসায় মৃত্যু  বরন করেন। ঢাকা থেকে এম্বুলেন্সে করে দুপুরের গ্রামের বাড়িতে নিয়ে আসে আছর নামাজ বাদ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের বড় ভাই মো: আলামিন বলেন আমার ভাইর পেটের নিচে গুলি লেগেছে খবর পেয়ে ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক বলে গুলি নেই বাসায় নিয়ে যান, এরপর বাসায় নিয়ে এসেছি ২০ তারিখ সকাল ৭ টার দিকে মৃত্যুবরণ করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ