মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ড থেকে ৯ কেজি গাজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ২ আগস্ট শুক্রবার সকাল পোনে ৭ টার সময় ইচলাদী বাস স্টান্ডে অভিযান চালিয়ে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায় বরিশাল গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মো: মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উজিরপুরে মাদকদ্রব্য উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা নিয়োজিত ছিলেন । উজিরপুর পৌরসভার টেম্পু স্থানে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের ইচলাদী বাস স্ট্যান্ডের ঢাকা- বরিশাল মহাসড়কের শিকারপুর গামী সংযোগ সড়কের মুখে পাকা রাস্তার উপর এক ব্যক্তি অবৈধ মাদক দ্রব্য গাজা নিয়ে অবস্থান করিতেছে। এ সংবাদ পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ইচলাদী বাস স্ট্যান্ডে পৌঁছাইলে উপস্থিতি টের পেয়ে কৌশলে একটি ব্যাগ নিয়ে পালানোর প্রস্তুতি কালে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ব্যাগ তল্লাশি করে পলিথিন দিয়ে মোড়ানো ১ কেজি প্যাকেটের ৯ টি প্যাকেট উদ্ধার করে। গ্রেপ্তার কৃত মাদক কারবারির বাড়ি কুমিল্লা জেলার, চৌদ্দগ্রাম থানার, খাটরা গ্রামের (ঈদগাহ নতুন বাড়ি) এলাকার কাজী গিয়াসউদ্দিনের পুত্র কাজী তোফাজ্জেল হোসেন ফাহাদ(২৩)। এস আই মো: মিজানুর রহমান জানান গ্রেফতারকৃত কাজী তোফাজ্জেল এর কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি উক্ত গাঁজা তার ভাই জুবায়ের হোসেন (২৪) ও খালাতো ভাই মো: ইসমাইল হোসেন (২৩) দয়ের সহযোগিতায় সংগ্রহ করিয়া বরগুনা বাজারে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেনের নিকট বিক্রয়ের জন্য নিয়ে আসে । ভুলবশত উজিরপুর থানাধীন ইচলাদী বাসস্ট্যান্ডে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ গ্রেফতার করি। তিনি আরো বলেন আমি বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে সোপর্দ করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ বলেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ৯ কেজি গাজা সহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে । মামলাা নং - ২। আসামীকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে, আদালতের বিচারক জেল হাজতে প্রেরণ করেছে