মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসী হামলায় আহত ও নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বুধবার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আগুন জালিয়ে ও সড়ক অবরোধ করে আন্দোলন কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা । এ কোটা বিরোধী আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহন করে উজিরপুর বিএন খান ডিগ্রি কলেজ, শিকারপুর সরকারি শেরেবাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ উপজেলার আবুল কালাম ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ৭ শতাধিক সাধারণ শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় আহত ও নিহতর প্রতিবাদে সড়ক অবরোধ করে ২ ঘন্টা বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় রাস্তার দুই পাসে শত শত গাড়ির যানজটের সৃষ্টি হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদসহ ব্যাপক পুলিশের উপস্থিতি ছিলো এবং শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে যার যার বাড়ি চলে যায় ও যানজট স্বাভাবিক হয়।