1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পৃথক পৃথক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু, আহত ১ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পৃথক পৃথক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু, আহত ১

  • প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩২৯ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় একই দিনে পৃথক পৃথক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু ও ১ কিশোর আহত হয়েছে। । সুত্রে জানা যায়, ৩ জুলাই সকাল সাড়ে ১০ টায় গৌরনদী উপজেলার টরকী গ্রামের মো: মালেক মেলকারের পুত্র শ্রমিক মোঃ টোকোন মেলকার পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার সানুহার গ্রামের মৃত মকবুল হোসেন হাওলাদারের মেয়ে হাসিনা বেগমের বাড়িতে নলকূপ স্থাপন করতে গিয়ে অসাবধনতা বসত পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পড়ে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নলকুপ স্থাপনের ঠিকাদার ছিলেন, বরিশাল জেলার এয়ারপোর্ট থানার রামপর্ট্রি গ্রামের মামুন চৌকিদার। এছাড়া সকাল ১০ টার দিকে বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের সামছুল হকের ছেলে মোঃ আরিফ হোসেন পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামে তার শশুর আবুল বাসার সরদারের বাড়িতে বেড়াতে আসে। সেখানে জিআই তারের সাথে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। শোলক গ্রামের মো: আলামিন চোকদারের পুত্র মো: মেহেদি চোকদার (১৬) ছাড়াতে গিয়ে আহত হয়। তাদের ২ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত মো: আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। মেহেদি হাসানকে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, কোন অভিযোগ না থাকায় নিহত আরিফ হোসেন এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত নলকুপ বসানোর শ্রমিক মোঃ টোকোন এর লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ