1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাউফলে দোকান লুট করে মা-ছেলেকে পেটালো সন্ত্রাসী বাহিনী - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত উজিরপুর হারতা ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে রফিকুল ইসলামের বিকল্প নাই  উজিরপুরে ব্যাপক আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত উজিরপুরে মতবিনিময় সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সহোযোগিতা কামনা করেন এস সরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ভিবিন্ন মহলের শোক উজিরপুর পৌরসভার উন্নয়নে মেয়র হিসেবে শহিদুল ইসলাম খানের বিকল্প নাই  শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার লালমোহন শাহবাজপুর রেসিডেনসিয়াল মাদরাসার প্রথম বছরেই ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাউফলে দোকান লুট করে মা-ছেলেকে পেটালো সন্ত্রাসী বাহিনী

  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাশিপুর বাজারে সন্ত্রাসী বাহিনীর হামলায় মা ও ছেলেকে পিটিয়ে আহত করে দোকান লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, ৩১ তারিখ শুক্রবার সকাল ১১ টায় আদাবারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাশিপুর বাজারে ভুক্তভোগী মোসা: শিরিন আক্তারের ছেলে ইমরান হোসেনের নিজস্ব একটি দোকানে প্রায় ১১ লক্ষ টাকার মালামাল লুট করে দোকান দখল করে অভিযুক্ত নুরুজ্জামান, কাওসার মল্লিক, আরিফ, কালাম মিরধা, সাকুর, জলিল হাং, বসির হাং, সাইফুল, আবুল হাং সহ তাদের সাংগপাংগরা।

খবর পেয়ে ভুক্তভোগীরা ঘটনাস্থলে গেলে দেখে দোকনের মালামাল নেই। তাদের কাছে জানতে চাইলে বলে এই দোকানে তোরা আর আসবিনা এই দোকান এতে ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে দোকানের মালামাল কোথায় তা জিজ্ঞেস করলে সন্ত্রাসীরা তাদের মা ও ছেলের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের বেধড়ক মারধর করে। এতে ভুক্তভোগীরা গুরুতর আহত হলে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শের ই বাংলা হাসপাতালে রেফার করে। ভুক্তভোগী মহিলা ও তার ছেলে ইমরান বর্তমানে শেবাচিম এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ভুক্তভোগী মোসা: শিরিন আক্তার ও তার ছেলে ইমরান হোসেন বলেন, অভিযুক্ত সন্ত্রাসীদের সাথে আমাদের জমিজমা নিয়ে ঝামেলা চলছে তারই সুত্র ধরে দোকান দখল করার উদ্দেশ্যে দোকান লুট করে আমাদের মারধর করে জখম করে। আমরা থানায় জানিয়ে এসেছি, গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করব যাহাতে ওদের সর্বোচ্চ শাস্তি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ