1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
টিকটক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ ২ স্কুলছাত্রী উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

টিকটক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ ২ স্কুলছাত্রী উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

টিকটক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে রাজবাড়ীর পাংশা শহর থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৪ দিনের মাথায় কুমিল্লার হোমনা থানা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে পাংশা মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুমিল্লার হোমনা থানা পুলিশের সহযোগিতায় লটিয়া মোল্লাবাড়ী এলাকা থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেসমিন আক্তার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির পাইকারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী দেলোয়ার হোসেন মৃধার মেয়ে ও রহিমা আক্তার বর্ষা পাংশা পৌরসভার পারনারায়ণপুর গ্রামের ভাড়া বাসায় থাকা রেজাউল করিমের মেয়ে। জেসমিন গৌরাঙ্গপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ও বর্ষা মৌকুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত ১৫ এপ্রিল বিকেলে জেসমিন ও বর্ষা ঘুরে বেড়ানোর জন্য বের হয়। সন্ধ্যায় তারা বাড়িতে না ফেরায় উভয় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। না পেয়ে বর্ষার মা আছিয়া বাদী হয়ে গত ১৭ এপ্রিল পাংশা মডেল থানায় জিডি করেন।

পাংশা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, টিকটক করার সূত্র ধরে রাজধানী ঢাকার গুদারঘাট বস্তি এলাকার কিশোর শহিদ আহম্মেদ সাকিবের (১৬) সঙ্গে জেসমিনের বন্ধুত্ব হয়। জেসমিন ও বর্ষা তার সঙ্গে দেখা করার জন্য পাংশা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে ঢাকার কমলাপুর স্টেশনে যায়।

সেখান থেকে সাকিব জেসমিন ও বর্ষাকে নিয়ে তার খালাবাড়ি কুমিল্লার হোমনা থানার কালিকাপুর গ্রামে যায়। তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে পাংশা মডেল থানায় জিডি হলে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হোমনা থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ