1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চরকাউয়া ইউনিয়নে এসএম জাকির'র গণসংযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চরকাউয়া ইউনিয়নে এসএম জাকির’র গণসংযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তিনি ছুটে চলছেন সদর উপজেলার পথে প্রান্তরে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, মানুষের ভাগ্য উন্নয়নে নিরালসভাবে কাজ করা। তিনি উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে চান সদর উপজেলাকে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬এপ্রিল) বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠি, তালুকদার মার্কেট, সিদ্দিক বাজার, পোলের হাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

এসময় তার সাথে প্রচারণা করে একাট্টা হয়েছেন চরকাউয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

গণসংকালে উপস্থিত ছিলেন, এসএম জাকির হোসেন নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক এডভোকেট আবুয়াল মাসুদ মামুন, বিশিষ্ট সমাজসেবক সুরুজ মোল্লা, ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, চরকাউয়া ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাইদুল আলম লিটন, বিপ্লব হোসেন, জুয়েল হাওলাদার, মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য কালাম হোসেন, সমাজসেবক মিল্টন মোল্লা, ফেরদৌস লিটন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসএম জাকির হোসেন সাধারণ মানুষের সাথে কুশলবিনিময়কালে বলেন, আমি সাধারণ মানুষের জন্য প্রার্থী হয়েছি। ইনশাআল্লাহ আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করবো। আমার কাছে মানুষের কোন ভেদাভেদ নেই, দল-মত নির্বিশেষে আমি সকলকে নিয়ে কাজ করবো।

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ