1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মানুষ ক্ষুধা ও ঋণের বোঝা নিয়ে ঈদ করতে যাচ্ছে: চরমোনাই পির - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের দোসররা সদর উপজেলা বিএনপির নয়, কেন্দ্রের নির্দেশ অমান্য করছে! বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মানুষ ক্ষুধা ও ঋণের বোঝা নিয়ে ঈদ করতে যাচ্ছে: চরমোনাই পির

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

দেশ ভয়াবহ সঙ্কটে নিপতিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, এ বছর এমন এক মুহুর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হচ্ছে, যখন মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। মানুষ ক্ষুধা ও বিশাল ঋণের বোঝা নিয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছে। নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। আধিপত্যবাদি শক্তির করায়াত্তে দেশ। সবমিলে দেশ ভয়াবহ সঙ্কটে নিপতিত।

সোমবার ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে’এক বাণীতে এ মন্তব্য করেন রেজাউল করিম। তিনি বলেন, এ বছর প্রকৃত অর্থে কোন মানুষের মনে আনন্দ না থাকলেও মুমিন মুসলমানদের প্রকৃত আনন্দ হচ্ছে আল্লাহর তা’য়ালার নির্দেশ মানার মধ্যে। যে যত বেশি আল্লাহর আনুগত্য বা ইবাদত করতে পারবে তার মনে ততবেশি আনন্দ।

চরমোনাই পির বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়।

সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করছি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ