1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে নামাজ চলাকালীন মসজিদে এসি বিস্ফোরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে নামাজ চলাকালীন মসজিদে এসি বিস্ফোরণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩১৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল শহরের জামে এবায়দুল্লাহ নামে একটি মসজিদে নামাজ চলাকালীন অবস্থায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার (২৮ মার্চ) জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে।

রবিউল ইসলাম নামে এক মুসল্লি জানান, দুপুর দেড়টার দিকে আমরা জোহরের নামাজ আদায় করতে দাঁড়িয়েছি। এ সময় হঠাৎ দোতলায় বিস্ফোরণের বিকট শব্দ পাই। মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা ছুটে গিয়ে দেখি মসজিদের ইমামের থাকার কক্ষের এসি বিস্ফোরণে আগুন লেগে গেছে। ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে উপস্থিত লোকজন পানি দিয়ে অনেকটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আরেক মুসল্লি জুবায়ের হোসেন বলেন, বিকট শব্দে বিস্ফোরণের পরপরই পুরো মসজিদ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মুসল্লিরা ছোটাছুটি শুরু করে দেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, খবর পেয়ে আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ধারণা করা হচ্ছে বেশি সময় চলায় গরম হয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়। নতুবা এসিটি ত্রুটিপূর্ণও থাকতে পারে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে আসল কারণ বেড়িয়ে আসবে।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম জানান, নামাজ আদায়ের সময় মসজিদের দ্বিতীয় তলায় ইমামের থাকার কক্ষে থাকা এসি বিস্ফোরণ হয়। তবে মসজিদের ওই এসি ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সাথে সাথে মসজিদের বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। বড় কোনো ক্ষতি হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ