1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ, জনমনে স্বস্তি - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ, জনমনে স্বস্তি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৫৮ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আলোচিত মীরগঞ্জ ফেরিঘাটের নয়া ইজারা পেলেন তালুকদার এন্টারপ্রাইজ। এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী দরপত্র আহ্বান করলে সেখানে তিনটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো, শিমু এন্টারপ্রাইজ, তালুকদার এন্টারপ্রাইজ ও আলমগীর হোসেন। এদের মধ্যে তালুকদার এন্টারপ্রাইজ সর্বোচ্চ দরদাতা হয়েছে। ৫ম বারের মতো সর্বোচ্চ দরদাতা তালুকদার এন্টারপ্রাইজ ১০ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৫ টাকা। ২য় শিমু এন্টারপ্রাইজ ১০ কোটি ৬২ লাখ ১৫ হাজার। ৩য় হয়েছে আলমগীর এন্টারপ্রাইজ ৯ কোটি ৭৫ লাখ।

এর আগেও তিনবার দরপত্র আহ্বান করলেও বিভিন্ন জটিলতায় তা বাতিল হয়। সর্বশেষ বুধবার ৪র্থ বারের মত দরপত্র আহ্বানে সর্বোচ্চ দরদাতা তালুকদার এন্টারপ্রাইজ ইজারা পায়। এই খবরে উৎসবের আমেজ বিরাজ করছে বাবুগঞ্জ-মুলাদী উপজেলার বাসিন্দাদের মধ্যে। বিগত তিন বছরে এই ঘাটের ইজারাদার ছিলেন শিমু এন্টারপ্রাইজ। তখনকার প্রতিনিয়ত যাত্রী হয়রানি ও যাত্রীদের সাথে মারামারির ঘটনা ছিলো নিত্যদিনের।

বরিশাল নগরের বাসিন্দা মুলাদী সরকারি কলেজের প্রভাষক মাহামুদুর রহমান বলেন, বিগত দিনে যারা মীরগঞ্জ ফেরিঘাট পরিচালনা করেছে তাদের দূর্ব্যবহারে মানুষ ছিলো অতিষ্ঠ। তাই নতুন ইজারাদারের কাছ থেকে শতভাগ যাত্রীসেবা দাবি করেছেন তিনি। প্রায় একই সুরে কথা বলেন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা রহমত আলী। তিনি বলেন, এতদিন মীরগঞ্জ ফেরিঘাটের ইজারাদারের লোকজনের আচরণ ছিলো সন্ত্রাসী কর্মকাণ্ডের মত। যাত্রী হয়রানি ও যাত্রীদের সাথে মারামারির ঘটনা ছিলো নিত্যনৈমত্তিক ঘটনা। নতুন ইজারাদারের খবরে স্বস্তি প্রকাশ করেন এলাকাবাসী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ