1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ১৫ বছর পর গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি ১৫ বছর পর গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩৫৭ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, বরিশালের উজিরপুর উপজেলার নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৫ বছর পর গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। ২৭ মার্চ বুধবার রাতে ঢাকা গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হইতে র‍্যাব – ৩ এর সহযোগিতায় গ্রেফতার করে পুলিশ । সুত্রে জানাযায় উজিরপুর থানায় ২০০৯ সালে সাতলা গ্রামের আসমা মারুফা নামে এক মহিলা হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের মো: শাহজাহান রাঢ়ীর পুত্র মো: এনায়েত রাঢ়ী বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা করে । ২০১০ সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন । এরপর থেকে আসামি পলাতক ছিলেন । ১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো:এনায়েত রাঢ়ী (৩৪) কে গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর দিকনির্দেশনায় এএসআই আল মামুন সংগীয় ফোর্স সহ ২৭ মার্চ রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা হইতে র‍্যাব – ৩ এর সহযোগিতায় গ্রেফতার করে। অফিসার ইনচার্জ মো: জাফর আহম্মেদ জানান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামিকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে । আদালতের বিচারক জেল হাজতে প্রেরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ