1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিতর্কিত মামুন মেম্বারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিতর্কিত মামুন মেম্বারের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৪৪৮ 0 বার সংবাদি দেখেছে

লিটন বাইজিদ: চরমোনাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর মেম্বার মামুন  ওমান প্রবাসী বজলুর রহমানের পরিবারের উপর হামলা ও ভেকু দিয়ে তাদের তিনতলা ফাউন্ডেশন বিল্ডিং এর ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে, এ ঘটনায় আসামিরা আটক হলে আপস মীমাংসার কথা বলে শর্তে জামিন নেয় আসামীরা। কিন্তু জামিনে বের হয়ে ভুক্তভোগী পরিবারকে মামলা উঠানোর জন্য ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে জানান ওমান প্রবাসী বজলুর রহমানের স্ত্রী ভুক্তভোগী আইরিন জাহান। ২৫ তারিখ সোমবার বেলা ১১ টায় শহীদ আব্দুর রব  সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরপত্তাহীনতায় ভুগছে এবং সাংবাদিকদের মাধ্যমে সংবাদ প্রচারের অনুরোধ জানাবেন ভুক্তভোগী পরিবার।

মামলা সুত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলাধীন চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি সাকিনের হাওলাদার বাড়ীর ভুক্তভোগী আইরিন আক্তারের স্বামী বিগত ০৪ বৎসর পূর্বে তিন তলা ফাউন্ডেশন দিয়ে একটি বিল্ডিং ঘর নির্মান করেন। উক্ত ৩ তলা ফাউন্ডেশনের ১তলা বিল্ডিংটি ইউপি সদস্য সৈয়দ শিস মোঃ মামুন ও তার সহযোগীরা মিলে বিগত ইং ০৩/০৩/২০২৪ তারিখ অবৈধ ভাবে ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে বিল্ডিংয়ের দুই পার্শ্বে ভেকু দিয়ে মাটি খনন করে জমি দখলের পায়তারা করে। এতে ভুক্তভুগির বিল্ডিংয়ের গ্রেড ভিম ও ছাদ এক পাশে হেলিয়া পরে যায়। এবং ভুক্তভোগী পরিবারের লোকজনদের মারধর করে জখম করে । পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করিলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মাটি খনন কাজ বন্ধ করে দেয়। উক্ত ঘটনায় বিগত ইং ০৫/০৩/২০২৪ তারিখ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে এমপি নং ০৫/২০২৪ (কোতয়ালী) মামলা দায়ের করিলে বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসাবে অন্তর্ভূক্ত করার জন্য কোতয়ালী থানা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। যাহার জি.আর মামলা নং ১৩৭/২০২৪ (কোতয়ালী)। উক্ত মামলার আসামী হিসাবে অন্তর্ভুক্ত আছে ইউপি সদস্য মামুন, রাসেদ শিকদার, সৈয়দ মাসুম বিল্লা, সৈয়দ মওদুদ করিম, সৈয়দ আখিক সহ আরো অনেকে। ভুক্তভোগী পরিবার আসামিদের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার সহ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ