1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নির্বাচিত হলে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের দূরত্ব কমাবো, এসএম জাকির হোসেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নির্বাচিত হলে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের দূরত্ব কমাবো, এসএম জাকির হোসেন

  • প্রকাশিত : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের সাথে জনপ্রনিধিদের দূরত্ব দূর করে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের এক কাতারর রাখার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন।

সোমবার (২৫মার্চ) বিকেলে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়কালে এ প্রতিশ্রুতি দেন তিনি।

এসএম জাকির বলেন, আমার সাথে কথা বলতে কোন মাধ্যমের প্রয়োজন হবে না, সকলে তাদের সুখ-দুঃখে আমার সাথে কথা বলতে পারবে। সকলের দোয়া নিয়ে আমি বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই।

এসময় রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন বলেন, গত কয়েকদিন ধরে আমি সব জায়গাতেই বলি আমার একটা বিশ্বাস জন্মেছে যে আসন্ন উপজেলা নির্বাচনে এসএম জাকির সাহেব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো।

শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না বলেন, এসএম জাকির ভাই অত্যান্ত ভালো মনে একজন মানুষ তাই আমরা তাকে উপজেলা হিসেবে দেখতে চাই। তিনি ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তরিত করবেন।

মতবিনিময়কালে এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও এস এম জাকির হোসেন এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এ্যাডঃ আবুয়াল মাসুদ মামুন, বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, রায়পাশা কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু, নাঈম আকন, জহিরুল ইসলাম, সেলিম হাওলাদার, আব্দুর রশিদ সরদার, আবুল বাশার, মো: মিরন, সংরক্ষিত ইউপি সদস্য রুনা লায়লা সোনালী, ফরিদা বেগম, মাহিনুর বেগম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলে আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনে এসএম জাকির হোসনকে বিজয়ের লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ