1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চোরাই পথে আনা ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন গ্রেপ্তার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চোরাই পথে আনা ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্কঃ সুনামগঞ্জে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) চিনি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া চিনির আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৬ লাখ টাকা।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রাম থেকে এসব চিনি উদ্ধার করেছে পুলিশ। বিকেল সোয়া ৫টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাজন কুমার দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন যশোর কোতয়ালী থানার মুড়লী গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২৮) এবং সুনামগঞ্জ সদর থানার মইনপুর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে মো. আব্দুল মনাফ (৩০)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানার এসআই এস.এম. মাইনুল ইসলাম, এসআই আসাদুজ্জামান ও এসআই মো. সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেন। তারা একটি কাভার্ডভ্যানে করে ভারতীয় চিনি পরিবহন করছিল।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সাংবাদিকদের বলেন, তাদের কাছে থাকা কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনিসহ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ