1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে আগুনে ২টি ঘর ভস্মীভূত, আগুনে দগ্ধ ২. পরিদর্শন করেন মেনন - এমপি - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে আগুনে ২টি ঘর ভস্মীভূত, আগুনে দগ্ধ ২. পরিদর্শন করেন মেনন – এমপি

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৯০ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামে আগুন লেগে ২টি বসতঘর সম্পূর্ন পুড়ে বস্মীভূত । আগুন নিভাতে গিয়ে ২ জন দগ্ধ হয়েছে আহত হয়েছে । এ খবর পেয়ে ২০ মার্চ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-২, আসন উজিরপুর বানরীপাড়ার সংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ হাকিম সেরনিয়াবাদ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উল্লেখ্য ২০ মার্চ রাত সোয়া ২ টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়াগাভা গ্রামের বড় বাড়ি মোসলেম হাওলাদার ও সাইফুল হাওলাদারের বসতঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায় এবং প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। উজিরপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলেও ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এর কোন গাড়ি পৌছাতে পারেনি। স্থানীয় সুত্রে জানা যায়, একই বাড়ির আব্দুল ছালাম হাওলাদারের রান্নাঘর থেকে এ আগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা থেকেই সাইফুল হাওলাদার ও মোসলেম হাওলাদার এর ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিভাতে গিয়ে আব্দুল ছালাম হাওলাদার ও মো:শাহিন হাওলাদার আগুনে পুড়ে আহত হয়। উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে ।এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু খাদ্য সামগ্রী ও কাপড়চোপড় বিতরণ করেন এবং উপজেলা পরিষদ থেকে নগদ ৫০ হাজার টাকা বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ