1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
র‍্যাবের হাতে ডাকাত সরদার গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

র‍্যাবের হাতে ডাকাত সরদার গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে উপজেলায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার মো. হেলাল আকনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে তাকে ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানাধীন এলাকা থেকে আটক করা হয়। র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার হেলাল আকন বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দরিচর খাজুরিয়া এলাকার সেকান্দার আকনের ছেলে।

র‌্যাব জানায়, গত ১৪ মার্চ মধ্যরাত ১টা থেকে ২টার মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দরিচর খাজুরিয়া এলাকায় মো. সেলিম মাহমুদের বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সদস্যদের বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে ভয় দেখিয়ে হাত, পা ও চোখ বেধে বাড়ির আলমারি লকারের তালা ভেঙে প্রায় ১৩ লাখ ৭৭ হাজার ৭০০ টাকার পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় ১৬ মার্চ সেলিম মাহমুদ বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা করেন। থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা আসামীদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এ অধিনায়ক বরাবর একটি অধিযাচন পত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ এর সদর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। পরে র‌্যাব-১০ সিপিএসসি কোম্পানির সঙ্গে যৌথ অভিযান চালিয়ে হেলাল আকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল আকন মেহেন্দিগঞ্জের ডাকাতির ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম সর্দার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে বিভিন্ন স্থানে ডাকাতি করা হতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ