1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
এসএম জাকিরের উপহারের ভ্যান পেয়ে হাসি ফুটেছে হতদরিদ্র ইসমাইলের মুখে - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

এসএম জাকিরের উপহারের ভ্যান পেয়ে হাসি ফুটেছে হতদরিদ্র ইসমাইলের মুখে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৮৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের হতদরিদ্র ইসমাইল হোসেন সিকদারকে ভ্যান প্রদান করে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরিনয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।

মঙ্গলবার (১৯মার্চ) বিকেলে চরকাউয়া খেয়াঘাট এলাকায় সমাজসেবক এসএম জাকির হোসেন হতদরিদ্র ইসমাইলের হাতে ভ্যানটি তুলে দেয়। এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নতুন ভ্যানটি পেয়ে অসহায় ইসমাইলের মুখে ফুটেছে তৃপ্তির হাসি। ইসমাইল হোসেন বলেন, এসএম জাকির হোসেন ভাইয়ের দেয়া নতুন ভ্যান পেয়ে আমি খুব খুশি। এখন আমি ভ্যান চালিয়ে সংসার চালাতে পারবো। আমি জাকির ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বেশি বেশি করে মানুষের জন্য কাজ করার তৈফিক দান করেন।

অন্যদিকে বিকেলে চরকাউয়া এলাকার সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এছাড়া চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা মৌলভিরহাট বাজারে সাধারন মানুষ ও ব্যবসায়ীদের সাথেও কুশল বিনিময় করেন তিনি। এসময় সকলকে সাথে নিয়ে বরিশাল সদর উপজেলাকে আধুনিক ও স্মার্ট উপজেলা গড়ার প্রতিশ্রুতি দেন এসএম জাকির হোসেন।

এর আগে চরকাউয়া সাতআনি মৃধা বাড়ি নিবাসী মোঃ মতিউর রহমানের মৃত্যুর খবর শুনে ছুটে যান এসএম জাকির হোসেন। জানাজায় উপস্থিত হয়ে তিনি মরহুমের পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি গভীর সমবেদনা জানান।

 

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ