1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরের সাতলায় রাস্তা বাঁধাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেফতার-১ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরের সাতলায় রাস্তা বাঁধাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান সহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা, গ্রেফতার-১

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩১২ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে ফিল্মি স্টাইলে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় মামলা,গ্রেফতার-১। ১৮ মার্চ সোমবার বেলা ১১ টায় পশ্চিম সাতলা গ্রামের ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত আসাদ হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, কিবরিয়া হাওলাদারসহ ১২ জন উল্লেখ করে ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। । উল্লেখ্য ১৬ মার্চ রাতে রুবেল বালী ও ইদ্রিস হাওলাদারের মাছের ঘেরে রাতের আঁধারে ফিল্মি স্টাইলে হামলা, অগ্নি সংযোগ ও বসতঘরে হামলা চালিয়ে কোটি টাকার ক্ষতি করে অভিযুক্ত ওই এলাকার অভিযুক্ত আসাদ হাওলাদার,ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার,সোহেল হাওলাদার, ইলিয়াস হাওলাদার, মুফাত হাওলাদার, খলিল হাওলাদার, শাওন ভট্রি,কাইয়ুম ভট্রি,ফেরদৌস হাওলাদার,কিবরিয়া হাওলাদারসহ অজ্ঞাত ভারাটিয়া সন্ত্রাসীরা। হামলার ঘটনায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযান চালিয়ে আসামি কিবরিয়া হাওলাদারকে গ্রেফতার করে এবং একটি মাইক্রোবাস জব্দ করে। বাকি আসামিরা পলাতক রয়েছে। এদিকে অভিযুক্তদের বিচারের দাবীতে ফুঁসে উঠেছে একাধিক সংখালঘু পরিবারসহ এলাকাবাসী। এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা নেয়া হয়েছে, ইতিমধ্যে আসামী কিবরিয়া হাওলাদারকে গ্রেফতার করা হয় এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ