1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৪২ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ এবং পৌরসভার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকাল ৯ টায় উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সভাপতিত্বে একটি র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ