1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল সাংবাদিক ফোরাম'র কমিটি গঠন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশালে কর্মরত পেশাদার সংবাদ কর্মীদের নিয়ে বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) এর আত্মপ্রকাশ করেছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে সভাপতি ও বাংলাভিশন টেলিভিশনের বরিশাল ব্যুরো শাহীন হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সদস্যদের আত্মনির্ভরশীলতা সৃষ্টি ও স্বনির্ভরতা সৃষ্টিই সংগঠনের মূল লক্ষ্য।

শুক্রবার (১৫ মার্চ) বরিশাল নগরীর আগরপুর রোডস্থ বরিশাল সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি পদে জিটিভি এর বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বরিশালের খরব পত্রিকার সম্পাদক ইমরান সিকদার সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিবেদক শাওন খান, কোষাধ্যক্ষ চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, দপ্তর সম্পাদক মানবকণ্ঠের ফাহিম ফিরোজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরটিভির আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাই টিভির পারভেজ রাসেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ টুডের বরিশাল ব্যুরো জিহাদ রানা।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে সকালের সযয়ের বরিশাল প্রতিবেদক এম জহির, বনিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, একুশে টিভির বরিশাল ব্যুরো সুখেন্দ এদেবর, আজকের পত্রিকার বরিশাল ব্যুরো খান রফিক, দীপ্ত টিভির বরিশাল প্রতিবেদক মর্তুজা জুয়েল, দৈনিক যুগান্তরের নাসির উদ্দিন ও জনকন্ঠের বরিশাল ব্যূরো খোকন আহমেদ হীরা।

আলোচনা সভা শেষে বরিশালে কর্মরত বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন গনমাধ্যমের ৩০ জন সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ