1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল বিএম কলেজে গণ ইফতার কর্মসূচী পালিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল বিএম কলেজে গণ ইফতার কর্মসূচী পালিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৮৮ 0 বার সংবাদি দেখেছে

 

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে বরিশাল বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ই মার্চ) বিএম কলেজের বাণিজ্য ভবন মাঠে এ গণ-ইফতার আয়োজন করা হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকেই একে একে জড় হতে থাকেন মাঠে।

এসময় বাংলা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাংলাদেশের মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য রোজা রাখা, ইফতার করা। কোনো একটা গোষ্ঠী চক্রান্ত করে মুসলমানদের সংস্কৃতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। আমাদের এ অপশক্তির জবাব দিতে হবে। ধর্মীয় আবেগের বাইরে গিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে। এর জবাবে সারাদেশে গণসচেতনতা তৈরির বিকল্প নেই।’

বিএম কলেজের শিক্ষার্থী মো: মহিউদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো ক্যাম্পাসে ইফতার পার্টি বন্ধের সিদ্ধান্ত নেবে আর এ দেশের ধর্মপ্রাণ মুসলিমরা সেটা সহ্য করবে এটা ভাবা বোকামি। তার প্রমাণ আজকের এ গণ ইফতার কর্মসূচি। সেই সব কুচক্রীরা তাকিয়ে দেখুক এখানে কত শিক্ষার্থী সমবেত হয়ে ইফতার করছে।’

বিএম কলেজের আরেক শিক্ষার্থী এইচ এম হাসান রাজু বলেন, ‘শুধুমাত্র বিএম কলেজ নয়। বাংলাদেশের বড় বড় প্রায় সব ক্যাম্পাসেই প্রতিবাদী ইফতার অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে চাইলেই মুসলমানদের সংস্কৃতিকে স্তব্ধ করে দেওয়া যায় না। এ দেশের মানুষ, এ দেশের ধর্মপ্রাণ মুসলমান তা হতে দেবে না। এসময় আয়োজকদের পক্ষে মোঃ ইয়ামিন, মোঃ হাসান, মোঃ নাহিদ, নাঈম, রিয়াজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ