1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
‘আংকেল, পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে আইনশৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আলী আকবর গ্রেফতার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে নুরুল আমিনের সৌজন্য সাক্ষাৎ বানারীপাড়ায় ভেকু-পল্টন নিলামে অনিয়মের অভিযোগ সম্পত্তি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে বিধবা নারীর সংবাদ সম্মেলন উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয়
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

‘আংকেল, পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩১০ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক ::: পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং করেছে ফরিদপুর জেলা প্রশাসন। এসময় বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে শিক্ষার্থীরা।

এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আংকেল, দাম বাড়াবেন না, আমাদের অনেক কষ্ট হয়’, ‘আংকেল, আপনাদের অতিরিক্ত লাভের টাকা জোগান দিতে আমার বাবার অনেক কষ্ট হয়’, ‘দাম বাড়িয়ে রমজানের পবিত্রতা নষ্ট করবেন না’ ইত্যাদি।

সোমবার(১১ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন বাজার ও শপিংমল মনিটরিং করে জেলা প্রশাসনের একটি দল। এসময় শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্ল্যাকার্ড প্রদর্শন করে।

প্ল্যাকার্ডে আরও লেখা ছিল—‘ব্যবসায়ীরা গরিবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সাহায্য করুন’, ‘আংকেল, পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’ ইত্যাদি।

বাজার মনিটরিং টিম শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদি দোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিংমল, মাছরাঙা সুপার শপ, আড়ং শপিংমল ঘুরে ঘুরে দাম যাচাই করে। এসময় নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ব্যবসায়ীদের সতর্ক করেন।

জেলা প্রশাসক কামরুল আহসান বলেন, আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে। রমজান উপলক্ষে কোনো জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দাম পেয়েছি।

তিনি আরও বলেন, প্রতিটি বাজারে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন। যখন যেখানে অনিয়ম চোখে পড়বে, তখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশীদ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ