1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে শেখাতে হবে-তালুকদার মোঃ ইউনুস - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে শেখাতে হবে-তালুকদার মোঃ ইউনুস

  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৩০ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হক মুন্না :: বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেনঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বার বার সরকার গঠন করায় দেশে গুনগত বিশ্বমানের আধুনিক তথ্য নির্ভর শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন করে যাচ্ছে।
তাই নতুন প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দেয়ার জন্য শিক্ষকদের আরো ভূমিকা রাখতে আহবান জানান।

গতকাল ০৯ মার্চ বিকেলে উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভনিংবডির সভাপতি মোঃ শাহিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু,সীমা রানী শীল। এছাড়াও অতিথি ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইদ্রিস সরদার, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খায়রুল বাশার লিটন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভনিংবডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ