1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে -এসএম জাকির হোসেন - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে -এসএম জাকির হোসেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া আদর্শ কিন্ডারগার্টেন এর ২য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনয়িাবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

সমাজসেবক মনির হোসাইন খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিন্ডারগার্টেন ফোরাম বরিশাল বিভাগের সেক্রেটারী আব্দুস সোবাহান বাচ্চু, জনতা ব্যাংক বরিশালের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম জোমাদ্দার, শহীদ জিয়ারউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক হুমায়ন কবির সুমন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ফায়জুল হক মৃধা, মিনাপারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমেদ, শায়েস্তাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন খান, সমাজসেবক খোরদেশ মুন্সি, শায়েস্তাবাদ ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোসাঃ কাজল।

প্রধান অতিথির বক্তব্যে এসএম জাকির হোসেন বলেন, ‘আজকের কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যত, তাই ভবিষ্যতের কথা চিন্তা করে শিশুদের গড়ে তুলতে হবে। তারা যাতে সু-নাগরিক হয়ে দেশের সেবায় এগিয়ে আসতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার যুগপোযোগী শিক্ষা নীতি উপহার দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার দক্ষিণাঞ্চলে ব্যপক উন্নয়ন করেছেন, আমরা পদ্মা সেতু পেয়েছি, পায়রা সেতু পেয়েছি, পায়রা বন্দর পেয়েছি, বরিশাল বিশ^দ্যালয় পেয়েছি। এছাড়া বরিশাল অঞ্চলে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং অনেক কাজ এখনও চলমনা রয়েছে।’

শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন এসএম জাকির হোসেন সহ অন্যান্য অতিথিরা।

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ