1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে যখম - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে যখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৪৫ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপেজেলার জয়শ্রী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের মোঃ হুমায়ুন সরদারের সাথে একই গ্রামের মোসাঃ মাসুদা বেগম ও বারেক বালী গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে ৪ মার্চ দুপুর ১২ টায় মামলা চলমান অবস্থায় বিরোধীয় জমিতে মাসুদা বেগম, বারেক বালী, মোসাঃ কুলসুম বেগম,শিমুল বেগম,সুমি বেগমসক অজ্ঞাত কয়েকজন ভাড়াটিয়া লোকজন মিলে জোরপূর্বক ধান রোপণ করে দখলের পায়তারা চালায়। এতে বাধা দিলে মোঃ হুমায়ুন সরদার ও তার স্ত্রী হাসিনা বেগমকে ঝাড়ু পেটা,ইটের আঘাত ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত হুমায়ুন সরদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ঘটনার দিন অভিযোগ দায়ের করেন। আহত হুমায়ুন সরদার জানান, আমাকে ও আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালায়। অপরদিকে এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রতিপক্ষরা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই হামলাকারী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ