1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ছেলের উপর সন্ত্রাসীদের হামলা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল উজিরপুরে ফারিয়া এ্যাসোসিয়েশন নির্বাচনে লিংকন সভাপতি ও আশরাফুল সাধারণ সম্পাদক নির্বাচিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ছেলের উপর সন্ত্রাসীদের হামলা

  • প্রকাশিত : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪১০ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের সোনার বাংলা সংলগ্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধার ছেলে চা দোকানীর উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার নতুন শিকারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের হাওলাদারের ছেলে মো: লিমন হাওলাদার ও মিজানুর রহমান মিলে ব্যবসায়িক প্রচারের জন্য যৌথ ভাবে মাইক ভাড়া করে। মো: লিমন হাওলাদার মাইক ভাড়ার পাওনা টাকা মো: মিজানুর রহমানের কাছে চাইতে গেলে উভয়ের মধ্যে বিবাদ শুরু হয়। এরই প্রেক্ষিতে ৩ মার্চ রবিবার রাত সাড়ে ১১ টায় শিকারপুর ইউনিয়নে সাকুরা পাম্প সংলগ্ন পালকি হোটেলের সামনে লিমন হাওলাদারের উপর অতর্কিত হামলা চালায় সোনার বাংলা গ্রামের মিজানুর রহমান, মোসাঃ মিতালী বেগম, বাবুল হাওলাদার, রাজু হাওলাদার, রুবেল হাওলাদার ও আসমা বেগম। এতে লিমন হাওলাদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে নগদ ১৬ হাজার ৭৩৫ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায়। আহতকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় ৪ মার্চ আহত’র স্ত্রী তানিয়া আক্তার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে আহত লিমন হাওলাদার সাংবাদিকদের জানান, মাইকের ভাড়া চাইতে গেলে হত্যার উদ্দেশ্য আমার উপর ওই সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হামলা চালায়। আরো বলেন মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি সে এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে রয়েছে । হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন । হামলাকারীদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার এসআই আশিকুর রহমান জানান অফিসার ইনচার্জের নির্দেশে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ