1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর উপজেলার মেম্বার এসোসিয়েশন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শুভেচ্ছা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা উজিরপুরের সাতলা ইউনিয়নে একতা বাজার–কান্দী খাল ভূমিদস্যুদের কবলে, কৃষকদের দাবি পুনঃখনন উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা ঘোষণা উজিরপুরে রপ্তানিযোগ্য ১০ টি সবজি ৫ টি ফল নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে বিক্ষোভ, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা উজিরপুর মডেল থানায় ৪ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন-ডিআইজি মোস্তাফিজুর রহমান টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর উপজেলার মেম্বার এসোসিয়েশন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শুভেচ্ছা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২১ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনে উজিরপুর উপজেলা মেম্বার এসোসিয়েশন নেতৃবৃন্দরা।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন উজিরপুর উপজেলার সভাপতি মোঃ আশ্রাব আলী রাড়ী ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম -এর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, আরও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন মোঃ নজরুল ইসলাম মাঝি, মোঃ ইউসুফ হাওলাদার, এ্যাড মোঃ সহিদুল ইসলাম মৃধা, আঃ খালেক রাড়ী, অমল মল্লিক, মোঃ শাহীন হাওলাদার, এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন। চেয়ারম্যান ও মেম্বারগন পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এরপর নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ