1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি নিয়ে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে বিশিষ্ট ব্যবসায়ী ইমরান রহমানের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষের প্রচারণা। প্রান্তিক জনপদে দ্বারে দ্বারে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন উজিরপুরের সাতলায় ময়না শিশু পার্ক ও রিসোর্ট উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রচারণার ১ম দিনে মেহেন্দিগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া উজিরপুরের সাতলায় উঠান ও বৈঠকে অনুষ্ঠানে বক্তব্য কালে বলেন গনতন্ত্র পূর্ণঃপ্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল কিডস ক্যাম্পাসের বৃত্তি ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আড়াই যুগ পরে দাঁড়িপাল্লা পেয়ে হিজলা-মেহেন্দিগঞ্জে উচ্ছাস বরিশালে পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন -শায়খে চরমোনাই
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি নিয়ে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি নিয়ে অনিয়ম,দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক অমুল্য রতন বিশ্বাস ও সাবেক সভাপতি ডা: এইচএন সরকারের বিরুদ্ধে বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কুড়লিয়া পানবাড়ী বাজার নামক স্থানে বিশিষ্ট সমাজসেবক সাবেক চেয়ারম্যান পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান মৃত অবনি বাড়ৈ ও সাবেক চেয়ারম্যান উর্মিলা বাড়ৈর পুত্র বিশিষ্ঠ সমাজ সেবক অচিন্ত বাড়ৈর নের্তত্বে মানববন্ধন ও বিক্ষোপ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক অরবিন্দ সরকার, সাবেক ইউপি সদস্য সবিতা রানি বাড়ৈ,উত্তম মধু,দুলাল শিউরি,অসিম রায়,হরশিৎ হালদার, জগদীশ সরকার, নিমাই বৈদ্য,ইউপি সদস্য দুলাল ওঝা,শিপুল বাড়ৈ,সুসান্ত কুমার বাড়ৈ,অঞ্জনা ঢালীসহ শত শত নারী-পুরুষ। বক্তারা বলেন, ওই স্কুলের কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় পরেও কাগজ পত্র উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা না দিয়ে কমিটি বানচাল করার চেষ্টা করছে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি ডা: এইচএন সরকার। আরো বলেন ভারতের দ্বৈত নাগরিক সুমন বালাকে দিয়ে কমিটি বানচালের জন্য বরিশাল আদালতে মিথ্যা মামলা দায়ের করে। সুমন মামলা দায়ের করে ভারতে পাড়ি জমায়। বক্তারা দাবি তুলেন বহিরাগত কাউকে সভাপতি চাননা তারা। উল্লেখ্য ৫ ফেব্রুয়ারি কুড়লিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের তারিখ নির্ধারণ ছিলো ৭-৮ ফেব্রুয়ারি এবং জমাদানের শেষ দিন ১১ ফেব্রুয়ারি। বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি। নির্বাচনের তারিখ ২৬ ফেব্রুয়ারি। তপসিল ঘোসনার অভিভাবকদেল মধ্যে ৯ জনে ফরম ক্রয় করে জমা প্রধান করে। এরই প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি সকালে স্কুল সভাকক্ষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতিক্রমে বিমল হালদার, অমল ওঝা, শ্যামল হালদার,স্বর বালা ও সবিতা হালদারকে অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও মামলা তুলে নেয়ার কথা বলেও তালবাহানা করে অভিযুক্ত প্রধান শিক্ষক অমুল্য রতন বিশ্বাস। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক অমুল্য রতন বিশ্বাস বলেন আমার বাবা মারা যাওয়ায় এবং এসএসসি পরীক্ষার কারনে আগামী রবিবার মামলা তুলে নেয়ার জন্য বরিশাল আদালতে যাবো।সাবেক সভাপতি এইচএন সরকার জানান, আমি নির্বাচনের জন্য প্রধান শিক্ষককে বলে দিয়েছি। এতে আমার কিছুই করার নেই। নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব প্রধান শিক্ষকের। তবে অভিযুক্তরা একে অপরের উপর দোষ চাপিয়ে দিয়ে, দায় এড়ানোর চেষ্টা করছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ,বিষয়টি জানা নেই, তবে খতিয়ে দেখা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন জানান, বারবার নির্দেশ দেয়ার পরেও প্রধান শিক্ষক কর্নপাত করেন না। এদিকে বিক্ষুব্ধরা অভিযুক্ত প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির অনিয়মের বিরুদ্ধে বিচারের দাবীতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ