1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মানিকছড়ি ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মানিকছড়ি ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৩ 0 বার সংবাদি দেখেছে

 

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি- পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মানিকছড়ি ইংলিশ স্কুল’র ১৪ তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি-২০২৪ শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা সাদিয়া নূরীয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকার, মানিকছড়ি উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মো. গোলাম রসুল। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। পরে আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ