1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে পানি সেচের ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য'র লাশ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে পানি সেচের ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪০ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় গ্রামে ব্লকের জমির পানি সেচের ট্যাংকি থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জল্লা ইউনিয়নের পীরেরপাড় ৭নং ওয়ার্ডের মৃত মানিক জমাদ্দারের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ করিম জমাদ্দার (৬২) এর লাশ উল্টো অবস্থায় পীরেরপাড় বাড়ৈ বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের ব্লকের পানির সেচের ট্যাংকির ভিতর পড়ে থাকতে দেখে স্থানীয় চৌকিদার মো: নাজির বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। পরে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর নির্দেশে এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে। তবে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। সুত্রে জানা যায় নিহত আঃ করিম জমাদ্দার সকাল ১০টার দিকে বাড়ির সামনে ব্লক সংলগ্ন তার নিজ জমিতে কাজ করতে যান। স্থানীয়রা ও চকিদার জানান, নিহত আঃ করিম জমাদ্দারের সাথে ওই এলাকার কারো সাথে বিরোধ ছিলোনা। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ