1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আমি নির্বাচিত হলে বরিশাল সদরের উন্নয়ন অন্য উপজেলার মানুষ দেখতে আসবে : এসএম জাকির - Barishal janapad ।। বরিশাল জনপদ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আমি নির্বাচিত হলে বরিশাল সদরের উন্নয়ন অন্য উপজেলার মানুষ দেখতে আসবে : এসএম জাকির

  • প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক ॥ বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন,’মানুষের জন্য কাজ করা একটি ইবাদত, আমি বিগত দিনে চেষ্টা করেছি মানুষের জন্য সেবা করার। ভবিষ্যতেও সাধারন মানুষের দোয়া নিয়ে কাজ করতে চাই।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিন।

আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের এই চেয়ারম্যান প্রার্থী বলেন,’ ইনশআল্লাহ আমি নির্বাচিত হতে পারলে আমি এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী মিলে বরিশাল সদর উপজেলায় যে উন্নয়ন করবো অন্য উপজেলার মানুষ তা দেখতে আসবে।’

এস এম জাকির হোসেন বলেন,’প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক যুবক ঘরে বসে অনলাইনে কাজ করে ডলার ইনকাম করছেন এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারনে। আমি নির্বাচিত হতে পারলে যুবকরা কিভাবে ইন্টারনেট ‌ব্যবহার করে বেশি বেশি ডলার ইনকাম করতে পারে সেবিষয়ে ট্রেনিংসহ নানাভাবে কাজ করবো ইনশআল্লাহ।’

এসময় বরিশাল মহানগর ১৬নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি, সদর উপজেলা যুবলীগের শাহ পরান সুজন, চাঁদপুরা ইউনিয়ন যুবলীগের মোঃ আরিফ হাওলাদার, মোঃ বদিউল আলম, স্বপন বিশ্বাস, চাঁদপুরা ইউনিয়ন ছাত্রলীগের মো: টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

-বার্তা প্রেরক
এসএম জাকির হোসেন মিডিয়া সেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ