1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ি আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ছয় কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ি আটক

  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল ব্যুরো।।বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় বিপুল পরিমাণ গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

(১৯ফেব্রুয়ারি) সোমবার সকাল দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলেন, বরিশাল নগরের পলাশপুর এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে মানিক মোল্লা(৪০) ও তার তৃতীয় স্ত্রী আলেয়া বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর ইশতিয়াক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান পরিচালনা কালে আটক হন তারা। এসময় তিনি আরও বলেন, একটি পালসার মোটরসাইকেলে দুটি ব্যাগ ভর্তি করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটককৃত মানিক মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর থানায় মামলা দায়ের করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, দীর্ঘদিন যাবত মানিক মোল্লা বিভিন্ন জায়গা থেকে মাদক সরবারাহ করে বরিশালে সাপ্লাই দিচ্ছেন। এমন খবরের ভিত্তিতে আজ সোমবার সকালে উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ