1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উপজেলা নির্বাচনকে সামনে রেখে এস এম জাকিরের ব্যতিক্রমী প্রচারণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উপজেলা নির্বাচনকে সামনে রেখে এস এম জাকিরের ব্যতিক্রমী প্রচারণা

  • প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮১ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: বসন্তের শুরুতেই উপজেলা নির্বাচনে ব্যতিক্রমী প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এস এম জাকির হোসেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৪) বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের পোস্টমাস্টারদের সাথে মতবিনিময় সভা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই বইছে উপজেলা নির্বাচনী হাওয়া। ইতোমধ্যে দেশের ছয়টি বিভাগের ৪৯টি জেলার ৩৪৪টি উপজেলা পরিষদের নির্বাচন কবে হবে, তা জানিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার নির্বাচন কমিশন এসব উপজেলায় চারটি ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করে।

কমিশনের দেয়া তালিকা অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে প্রথম ধাপে ১০৮টি উপজেলায়, দ্বিতীয় ধাপে ১২১টি, তৃতীয় ধাপে ৭৭টি এবং চতুর্থ ধাপে ৩৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে।

বসন্ত শুরুর সাথে সাথেই উপজেলা নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে গোটা দক্ষিণাঞ্চল। এদিকে, নির্বাচনের তারিখ ঘোষণার বহু আগ থেকেই কৌশলী প্রচারণায় ব্যস্ত রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। বরিশাল জেলার ৯ উপজেলায় চেয়ারম্যান পদে অর্ধশতাধিক আওয়ামী লীগের নেতার নাম আলোচনায় রয়েছে। অনেক সম্ভাব্য প্রার্থী নিজ নিজ উপজেলায় ব্যানার-ফেস্টুন টাঙিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন। আবার অনেকে নিজ উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে কৌশলে নিজের অবস্থান জানাচ্ছেন।

যদিও আওয়ামী লীগের বাহিরে এ নির্বাচনে বিএনপি বা তাদের শরিকদের অংশগ্রহণের তেমন কোনো খবর নেই। তবে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিসহ জোটের দলগুলো থেকেও প্রার্থী হওয়ার খবরা-খবর শুনা যাচ্ছে।

উপজেলা নির্বাচনে বরাবরের মতো এবারেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বরিশাল সদর। এ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুর পাশাপাশি সব থেকে বেশি আলোচনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের নাম। যদিও বিগত দিনে বিভিন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে দলীয় সমর্থন না পাওয়া মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের অংশগ্রহণের কথাও শোনা যাচ্ছে। তবে তিনি বিগত দিনে সিটি ও সংসদ নির্বাচনের অংশগ্রহণের ইঙ্গিত দিয়েও না করায় চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ