1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে সুন্নতে খৎনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে পৃথক পৃথক আন্তর্জাতিক মহান মে দিবস পালিত মাছের সাথে এ কেমন শত্রুতা / সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা উজিরপুরের সাতলা ইউনিয়নে একতা বাজার–কান্দী খাল ভূমিদস্যুদের কবলে, কৃষকদের দাবি পুনঃখনন উজিরপুর পৌরসভার প্রবাসীর বাড়িতে দিন-দুপুরে দুধর্ষ চুরি, স্বর্ন,রৌপ্য ও নগদ অর্থসহ ১১ লাক্ষ টাকার মালামাল লুট উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে যুবককে ১ বছরের কারাদণ্ড টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সদস্য পদে আনোয়ার হোসেন মৃধার প্রার্থিতা ঘোষণা উজিরপুরে রপ্তানিযোগ্য ১০ টি সবজি ৫ টি ফল নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শিক্ষার্থীদের ২৭ লাখ টাকা আত্মসাত, দুর্নীতিবাজ জহিরের বিরুদ্ধে বিক্ষোভ, ডিডব্লিউএফ নার্সিং কলেজে তালা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে সুন্নতে খৎনা করতে গিয়ে শিশুর লিঙ্গ কর্তনের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৯ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু,উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোটা ইউনিয়নে শিশুর সুন্নাতে খৎনা করতে গিয়ে লিঙ্গ কর্তন করেছে (ওস্তা) নামের ভুয়া চিকিৎসক বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মোঃ সোহাগ আকনের ছেলে মোঃ ইব্রাহিম আকন(৭) এর ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার দিকে সুন্নাতে খৎনা করে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভুয়া চিকিৎসক(ওস্তা) রহমত মোল্লা। সুন্নাতে খৎনা করতে গিয়ে অনভিজ্ঞ ভুয়া চিকিৎসক ওস্তা রহমত মোল্লা (৬০) ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেছে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের হয়নি । এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি বলেন ভুলে বেশি কেটে ফেলেছে বলে বিষয়টি এড়িয়ে যান। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ