1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৫ 0 বার সংবাদি দেখেছে

বরিশালে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়। এ সময় ড্রাম চিমনিযুক্ত দুটি ইটভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি দুটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনভর পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্ব বরিশাল সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী চরকরনজি এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স আর এইচ বি ব্রিকসের প্রোপাইটর মো. হারুন-অর রশিদকে তিন লাখ টাকা ও হিজলতলা এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স দোলা ব্রিকসের প্রোপাইটর সঞ্জিব দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ড্রাম চিমনিযুক্ত উভয় ইটভাটার কিলন ও চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি কাঁচা ইট ধ্বংস করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ইকবাল হোসেন জানান, বরিশাল বিভাগীয় কার্যালয়ের অধীন জেলাসমূহের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ দপ্তর কর্তৃক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ