1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের বাবুগঞ্জে পুকুরে পাওয়া গেল ৪ ইলিশ! - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের বাবুগঞ্জে পুকুরে পাওয়া গেল ৪ ইলিশ!

  • প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫২ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের বাবুগঞ্জে একটি পুকুরের পানি সেচ করে চারটি ইলিশ মাছ পাওয়া গেছে। সন্ধ্যা নদী থেকে দুই কিলোমিটার দূরের পুকুরটিতে ইলিশ ধরা পড়ার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে নদীর সঙ্গে পুকুরের কোনো সংযোগ নেই। ইলিশগুলোর ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে বলে জানিয়েছেন পুকুরের মালিক ফিরোজ সরদার।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করা হয়। সেখানে অন্যান্য মাছের সঙ্গে ইলিশগুলো ধরা পড়ে। হাওয়ার বেগে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় উৎসুক জনতা সেই মাছ দেখতে ঘটনাস্থলে ভিড় করেন।

তবে এই পুকুরে কীভাবে ইলিশ এলো সে ব্যাপারে পুকুরের মালিক ও পরিবারের অন্যান্য সদস্য কেউ অবগত নন। স্থানীয় সেচপাম্প মালিক মামুন খান বলেন, পুকুরে সেচ করার পরে মাছ ধরার সময় পরিবারের সদস্যরা ওই ইলিশ মাছ দেখতে পান। আমরা জানতাম নদী বা সাগর ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু নিজের চোখে পুকুরে ইলিশ মাছ দেখলাম।

প্রত্যক্ষদর্শী রাসেল সরদার সাংবাদিকদের বলেন, পুকুরের ইলিশ দেখতে বিকেলে ওই বাড়িতে গিয়েছিলাম। পুকুরে ইলিশ মাছ পাওয়ায় আমরা আনন্দ পেলেও বিষয়টি অবাক করার মতো। এই মাছ কোথা থেকে এলো বা কীভাবে এলো তা মালিক জানেন না।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সাংবাদিকদের জানান, পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে। এ কারণেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়ে।

এর আগে ১৯ জানুয়ারি দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার জন্য জাল দিয়ে টান দিলে অন্য মাছের সঙ্গে দুটি রুপালি ইলিশ ধরা পড়ে।

ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ মাছ দুটি দেখতে ভিড় জমায় ও ছবি তোলে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এলাকাবাসী বলেন, পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত, তবে আনন্দিতও।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ