1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লালমোহনের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লালমোহনের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৯ 0 বার সংবাদি দেখেছে

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. ইব্রাহিম (৩০) নামে একজন কে ৫০ হাকার টাকা জরিমানা এবং অবৈধ ড্রেজার এবং বালু জব্দ করে ৪০ হাজার টাকা নিলাম দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইব্রাহিম ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সফিজ উদ্দিন মৃধার ছেলে।

বুধবার দুপুরে ধলীগৌরনগরের জনতা বাজার কামারেরখাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ইমরান মাহমুদ ডালিম। জানা যায়, কামারখাল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজারের সাহায্যে বালু উত্তোলন ও বাণিজ্যিক কাজে মজুদ করছিলেন ওই এলাকার জিসান আকতার রিয়াজ। পরে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার ও বালু জব্দ করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪০ হাজার টাকা নিলামে তোলা হয় এবং ইব্রাহিম নামে একজন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ