1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল দুই ভাইয়ের

  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৪ 0 বার সংবাদি দেখেছে

পিরোজপুরের স্বরুপকাঠি (নেছারাবাদ) উপজেলার বলদিয়া ইউনিয়নে মো. নাদিম (২৪) ও মো. এমাম (২০) নামের দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাছ শিকার করতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের স্পর্শে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উড়িবুনিয়া গ্রাম থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার কর। স্বরুপকাঠি থানা পুলিশের পরিদর্শক (ওসি/তদন্ত) এইচ এম শাহীন ঘটনার সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিহত নাদিম এবং এমাম উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান সাংবাদিকদের বলেন, নাদিম এবং এমাম দুজন আপন ভাই। গতকাল শুক্রবার রাতে কোচ দিয়ে খালের পাড়ে মাছ মারতে বের হন তাঁরা। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। খালের পাড়ে জমিতে এক চাষি ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়া মাত্র তারা বৈদ্যুতিক লাইনে পেঁচিয়ে হয়তো মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন।

স্বরুপকাঠি (নেছারাবাদ) থানার পরিদর্শক (ওসি/তদন্ত) এইচ এম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনা সত্য। চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে ছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই। তারা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ