1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে উদ্যোক্তা মেলার উদ্বোধন  - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে উদ্যোক্তা মেলার উদ্বোধন 

  • প্রকাশিত : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: ৯ ফেব্রুয়ারি সকাল ১১ টায় জেলা প্রশাসন ও বিসিক বরিশাল এর আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৪ বেলুন-ফেস্টুন উড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম, সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি বরিশাল ও চেয়ারম্যান ফরচুন সুজ লিঃ মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, ডিজিএম বিসিক বরিশাল মোঃ নজরুল ইসলামসহ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে দশ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে কথা বলেন। মেলায় উদ্যোক্তাগণ তাদের নিজেদের হাতে বানানো ও বানিজ্যিক বিভিন্ন রঙ্গের বাহারী পোষাক, ছোট শিশুদের উলের কাপড়, পাটের তৈরী সামগ্রী, মেয়েদের রুপচর্চার নানা-সামগ্রী, বাসায় বানানো কিন্তু অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে বিক্রি হয় এমন নানা স্বাদের খাবারের সমাহার যার মাঝে রয়েছে নানা স্বাদের আচার ও দেশী-বিদেশী মেক-আপ সামগ্রী বিক্রয়ের স্টলসহ ৬৫টি স্টল স্থান পেয়েছে যা উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল। এছাড়া মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ