1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে চেয়ারম্যানের প্রত্যায়ন নিয়ে ভারতের নাগরিক ভোটার হতে এসে ৩ জন পুলিশের হাতে আটক - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে চেয়ারম্যানের প্রত্যায়ন নিয়ে ভারতের নাগরিক ভোটার হতে এসে ৩ জন পুলিশের হাতে আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫২ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যায়ন নিয়ে ভারতের মহিলা নাগরিক নতুন ভোটার করতে এসে মহিলা, মহিলার স্বামী, ভাসুরসহ পুলিশের হাতে ৩ জন আটক । ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৪ টার দিকে আটকের ঘটনা ঘটে। স্থানীয় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা যায় শাতলা ইউনিয়নের দক্ষিন শতলা গ্রামের মো: সালাম হালাদার পুত্র মো: এবাদুল হাওলাদার (২৬) এর বিবাহিত স্ত্রী এক সন্তানের জননী ভারতের নাগরিক হালিমা খানন (২২) উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর নতুন ভোটারের জন্য আবেদন করেন। ভোটার হওয়ার আবেদন যাচাই-বাছাই করার সময় বরিশাল জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা মো: অহিদুজ্জামান মুন্সি ও উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুর রশিদ এদের কাছে সঠিক নাম ঠিকানা না বলতে পারায় সন্দেহ হলে পুলিশের কাছে হস্তান্তর। পুলিশের আটক করে থানায় নিয়ে যায় । অভিযুক্ত হালিমা খানম বলেন আমি ভারতের উড়িষ্যা থেকে ২ মাস আগে বাংলাদেশে এসেছি। আমার সাথে এবাদুল হাওলাদারের সাথে বিবাহ হয়েছে । আমাদের একটি ছনিয়া খানম (৫) বছরের সন্তান রয়েছে। এবাদুল হাওলাদার বলেন আমি ভারতে কাজের জন্য ৭ বছর আগে চোরাই পথে যাই ওই সময় হালিমার সাথে আমার পরিচয় হয়। ভারতে থাকাকালীন আমাদের বিবাহ হয়েছে। দুই মাস আগে আমার স্ত্রী হালিমা ও সন্তানকে নিয় ভারত থেকে চোরাই পথে বাংলাদেশের এসেছি । বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য চেয়ারম্যানের জন্ম নিবন্ধন প্রত্যায়ন ও ভোটারের অঙ্গীকারনামা নিয়ে আবেদন করেছি। আবেদনে দেখা গেছে ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদারে প্রত্যয়ন, জন্ম নিবন্ধন ও নতুন ভোটারের অঙ্গীকার নামায় স্বাক্ষর রয়েছে। শাহিন চেয়ারম্যান জানান আমার কাছে আবেদন করেছে আমি আবেদনের ভিত্তিতে জন্ম নিবন্ধন, প্রত্যয়ন ও ভোটার অঙ্গীকার নামায় সাক্ষর দিয়েছি। সেজে ভারতের নাগরিক সেটা আমার জানা নেই । ভারতের নাগরিক হালিমা খানম, স্বামী এবাদুল ও ভাসুর এনামুলকে আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ