1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ করা কাজী কারাগারে - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে সানুহার টু ধামুরা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন -এমপি সান্টু চরামদ্দি মূগাখাঁন মসজিদ প্রাঙ্গণে গীতা পাঠ, ক্ষমা চাইল বিএনপি গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে র‍্যাব-৮ এর বিশেষ উদ্যোগ তথ্য দিলেই সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার, গোপন থাকবে পরিচয় বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে তিন যানবাহনের সংঘর্ষ, প্রাণ গেল অজ্ঞাতনামা প্রতিবন্ধী নারীর আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার উজিরপুরের ধামুরা-শোলক সড়কে ৭ কোটি টাকা ব্যায়ে ব্রীজের অ্যাপ্রোচ ও রাস্তা নির্মানের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরে ভিক্ষুকের ছদ্মবেশে ঘরে ঢুকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাধা দেওয়ায় হাতুড়িপেটায় রক্তাক্ত প্রবাসীর স্ত্রী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে মিথ্যা কাবিন নামার ফাঁদে ফেলে তরুনীদের সর্বনাশ করা কাজী কারাগারে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: কাজী জাকারিয়া পেশায় বরিশাল সিটি কর্পোরেশনের কশিপুর ২৮ নং ওয়ার্ডের সরকার নির্ধারিত একজন নিকাহ রেজিষ্ট্রার । তার কাজ হচ্ছে বিধি বিধান মেনে বিবাহ ও তালাক নামার কাজ সম্পন্ন করা। কিন্তু ২০১৯ সালে সরাকরি নিকাহ রেজিষ্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ার পর পরই সংঘবদ্ধ একটি চক্রের সাথে মিলে হয়ে উঠেন শীর্ষ প্রতারক। মিথ্যা কাবিন নামা তৈরি করে তরুন তরুনীদের কাছে পাঠিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। জীবন সর্বনাশের ভয়ে অনেক তরুন-তরুনী এখন দিশেহারা। সর্বশেষ প্রতারক চক্রের একাদিক সদস্যকে সাক্ষী ও একজনকে স্বামী দেখিয়ে মারিয়া আক্তার নামে বাখেরগঞ্জ দুধল আলিয়া মাদ্রাসার এক ছাত্রীর নামে ভুয়া কাবিন নামা তৈরি করে অর্থ লুটের পায়তারা করলে মামলা করেন ভূক্তভোগি ছাত্রীর পরিবার। বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেয় পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন)। সেই তদন্তে উঠে আসে কাজি জাকারিয়ার জালিয়াতির চিত্র। মেয়েটির স্বাক্ষর জাল করে তৈরি করা হয় কাবিন নামা। আদালত তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাজি জাকারিয়াসহ অন্য সদস্যদের বিরুদ্ধে। জামিন প্রার্থনার জন্য (৫ফেব্রুয়ারী-২০২৪) আদালতে উপস্থিত হলে কাজি জাকারিয়ার জামিন বাতিল করে কারাগারে প্রেরন করেন বিচারক। এই প্রতারক চক্রের বিষয়ে অনুসন্ধানে জেলা রেজিষ্ট্রার কার্যালয়ে সূত্রে মিলে ভয়ানক তথ্য। আরো ২৮জন তরুনীর নামে ভুয়া কাবিন নামা তৈরি করেছিল কাজি জাকারিয়া। তৎকালীন জেলা রেজিষ্ট্রার কাজি জাকারিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে আইন ও বিচার বিভাগের সচিব বরাবর লিখিত অভিযোগ দেন। কিন্তু অদৃশ্য কারনে শক্তিশালী এই চক্রের সদস্যের অন্যতম হোতা জাকারিয়া কিছু দিন নিরব থেকে আবার শুরু করেন সেই একই অপরাধ। মাঠে নামেন টাকা হাতিয়ে নেওয়ার মিশনে। এ দফায় কারান্তরীন হলেও কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে বরিশাল জেলা রেজিষ্টার মোহছেন মিয়া জানান, জাকারিয়া সরকারি কাজি হয়েও মিথ্যা কাবিন নামা বানিয়ে উঠতি বয়সী তরুন তরুনীদের হয়রানী করার অভিযোগ আছে তার কাছে। তাই মন্ত্রনালয়ে তার নিকাহ লাইসেন্স বাতিল করার সুপারিশ করবেন বলে জানান ওই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ