1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে মাদক বিক্রির পরিকল্পনার ভিডিও নিয়ে তোলপার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে মাদক বিক্রির পরিকল্পনার ভিডিও নিয়ে তোলপার

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮৭ 0 বার সংবাদি দেখেছে

অনলাইন ডেস্ক: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের এক সময়ের একাধিক মামলার আসামি হাকিম সরদার এর মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের একটি গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

৬ ডিসেম্বর মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে ভিডিওটিতে দেখা যায় সাবেক সদস্য ও বর্তমানে মাদক সিন্ডিকেটর গডফাদার নামের খ্যাত আঃ হাকিম সরদার একটি বাগানের মধ্যে একদল মাদক সেবী ও ব্যবসায়ীদের সাথে মাদক বিক্রয় ও মাদক বিক্রয়ের জন্য সেল্টার সংক্রান্ত এক গোপন বৈঠক করেন, তারই মধ্যে থেকে একজন তাদের মাদক বিক্রয় ও মাদক বিক্রয় করতে নির্বিঘ্নে পুলিশের হাত থেকে রক্ষা পেতে হাকিম ব্যবসায়ীদের কে বিভিন্ন প্রকার আশ্বাস দিচ্ছেন।
উল্লেখ এই হাকিম উজিরপুর থানা পুলিশের সোর্স হিসেবে বর্তমানে কাজ করছেন। অপরদিকে ভিডিওতে আরেক ফেনসিডিল ব্যবসায়ী ও বরিশাল সদর সহ বিভিন্ন থানায় একাধিক ফেনসিডিল মামলার আসামিকে বন্দে আলী জমাদ্দারের পুত্র কবির জমাদারকে দেখা যাচ্ছে। ভিডিওতে অন্যপাশে অন্যান্য ব্যবসায়ীদের কন্ঠ শোনা গেলেও তাদের কে ভিডিওতে দেখা যায়নি।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, হাকিম সরদারের বিরুদ্ধে চুরি ডাকাতি সহ একাধিক রাজনৈতিক মামলা রয়েছে ।
এ বিষয়ে অভিযুক্ত হাকিম সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান ,ভিডিওর ঘটনাটি সত্য তবে, মাদক ব্যবসায়ী নাঈম ও রিপনকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা এ মিটিং এর আয়োজন করেছি। আঃ হাকিম এর ভাষ্যমতে নাইম ও রিপনের কোন হদিস পাওয়া যায়নি। ভিডিও ফাঁসের বিষযে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান,ভিডিওটি আপনাদের মাধ্যমে দেখেছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ