1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণাv - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণাv

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৬ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আগ্রহের শেষ নেই তারকা থেকে শুরু করে ভক্তদেরও। নানা আলোচনা-সমালোচনার মধ্যে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের মেয়াদ।

দুই বছরের মেয়াদে সাধারণ সম্পাদকের পদ নিয়েই বেশি সমালোচনা আর চর্চা ছিল ইন্ডাস্ট্রিতে। তবে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এখন আসন্ন নির্বাচন নিয়ে বাড়ছে উন্মাদনা।

ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতিও সেরে ফেলেছেন নতুন-পুরোনো অনেক তারকাই। এবার জানা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ।

আগামী ৪ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামসুল আলম নিশ্চিত করেছেন বিষয়টি।

এর আগে গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভা হয়। সভায় ২০২৪-২৫ দ্বি-বার্ষিক মেয়াদে নির্বাচনের বিষয় চূড়ান্ত হয়।

শিল্পী সমিতির এ আসরের নির্বাচনে কারা অংশ নিচ্ছেন বা কয়টি প্যানেল থাকছে, সেটি এখনো জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে শিগগিরই নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী শিল্পীরা সক্রিয় হবেন এবং প্রচারণা শুরু করবেন।

২০২২ সালের ২৮ জানুয়ারি সকাল সোয়া ৯টায় এফডিসিতে উৎসবমুখর পরিবেশে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার প্রথমে কার্যনির্বাহী সদস্যপদে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ