1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আজকের যুব সমাজ হবে ২০৪১ সালের কর্ণধার: পানিসম্পদ প্রতিমন্ত্রী - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা উজিরপুরে নিরুদ্দেশ হওয়া ৫০ বছর পর অসুস্থ ভাইকে পিত্রালয় উঠতে দিলেন না সহধর ভাই, এলাকাবাসীর হস্তক্ষেপে উঠলেন।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আজকের যুব সমাজ হবে ২০৪১ সালের কর্ণধার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ 0 বার সংবাদি দেখেছে

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ২০৪১ সালে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তখন আমরা হয়তো থাকবো না। কিন্তু আজ যারা যুব সমাজ আছে, তারাই হবে ২০৪১ সালের কর্ণধার। এ জন্য তাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

রোববার সকালে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে ৫২তম উপ-আঞ্চলিক/আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশের নাগরিক বা মানুষ শারীরিকভাবে সুস্থ না হতে পারলে সে দেশ কখনো সমৃদ্ধ লাভ করতে পারে না।

জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা গড়ার। কিন্তু আমরা যদি শারীরিকভাবে যোগ্যতা অর্জন করতে না পারি তাহলে এটা সোনার বাংলা হবে না, রুগ্ন বাংলা হবে। সুতরাং সোনার বাংলা গড়তে হলে আমাদের প্রতিটি নাগরিককে শরীরের দিকে নজর দিতে হবে। আর এ জন্যই সরকার খেলাধুলার দিকে নজর দিয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস এখনকার শিক্ষার্থীরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রতিও মনোযোগী হবে। একজন শিক্ষার্থী লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মনোযোগী হলে তারা অন্যান্য খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো.আনোয়ার হোসেন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের সচিব আ ফ ম বাহারুল আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ