1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ভূমি দস্যুদের হামলায় ৩ সন্তানের জননী আহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ভূমি দস্যুদের হামলায় ৩ সন্তানের জননী আহত

  • প্রকাশিত : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৩ 0 বার সংবাদি দেখেছে

 

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : বরিশালে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বরতা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরধরে ভূমি দস্যুদের হামলায় ৩ সন্তানের জননী আহত হয়েছে। আহত জননী উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টার সময় হামলার ঘটনা ঘটে । হামলার ঘটনায় ৪ জনকে আসামী করে উজিপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । স্থানীয় ও আহতর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায় ভূমিদস্যু মোঃ আবুল সরদার (৫০) , স্বপন সরদার (৩৫) গংদের সাথে একই বংশের মো: সুমন সরদার (৪০) গংদের সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে । সুমন সরদার গংদের দখলকৃত জমিতে আবুল সরদার ও স্বপন সরদার গংরা মাটি কাটতে গেলে সুমন সরদার বাড়ি না থাকায় তার স্ত্রী সীমা বেগম (৩০) তাদের নিষেধ করেন। নিষেধ করায় এক পর্যায়ে বাঘবিতন্ডায় আবুল সরদার ও স্বপন সরদার সীমা বেগমকে মারধর করে ও দেশীয় তৈরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বুকে রক্তাক্ত কাটা জখম করে। সীমা বেগমকে পরিবারে লোকজন উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে এসে ভর্তি করান এবং চিকিৎসাধীন রয়েছেন। আহত সিমা বেগমের নাভালক ৩ টি পুত্র সন্তান রয়েছে । এ ব্যাপারে সুমন সরদার বাদী হয়ে আবুল সরদার, স্বপন সরদার, রিপন সরদার, শাহিন সরদারসহ অজ্ঞাতনামা আসামী করে উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: জাফর আহমেদ বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ