1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পুলিশ ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পুলিশ ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৪ 0 বার সংবাদি দেখেছে

জিয়াউদ্দিন বাবু ॥ বরিশাল আদালতে পুলিশ ম্যাজিষ্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশালের চীফজুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের কনফারেন্স রুমে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহিবুল হাসান। সভায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নিয়াজ মাহমুদ, বিশেষ ম্যাজিষ্ট্রেট গৌতম কুমার ঘোষ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান, খোকন হোসেন, সুমাইয়ার রিজভী মৌরি, শারমিন সুলতানা সুমি, সারাহ ফারজানা হক, রেনেসা খান, মোখলেচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, সিনিয়র জেল সুপার রত্মা রায়, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজ, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন মুন্সী, সকল এপিপি ও জেলা পুলিশের সকল থানার ওসি প্রমুখ। সভায় সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহফুজুর রহমান। সভা সার্বিক তত্ত্বাবধান করেন নাজির তরিকুল ইসলাম।

সভায় সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মহিবুল হাসান মহাসড়কে অবৈধ যানবাহন নসিমন ও করিমন চলাচলে ক্ষোভ প্রকাশ করে পুলিশদের কঠোর হওয়ার নির্দেশনা দেন। আইনজীবীদের অভিযোগের প্রেক্ষিতে আদালতের বেঞ্চ সহকারী ও হাজত খানার পুলিশদের কোন ধরনে টাকা দিতে নিষেধ করেন। এছাড়া বিচার কার্য দ্রুত সম্পন্নের জন্য গ্রেপ্তারী পরোয়ানা তামিলসহ আদালতের নির্দেশনা কঠোরভাবে পালনের তাগিদ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ