1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নলছিটির দপদপিয়া ইউনিয়ন কলেজে রাতের আঁধারে ১৬টি ল্যাপটপ চুরি। - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন বরিশালে মরহুম সাংবাদিক আলতাফ হোসেন স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উজিরপুরে আইনশৃঙ্খলা সভা: দুর্গাপূজা ও মা ইলিশ রক্ষায় কঠোর নজরদারির সিদ্ধান্ত এমপি- সান্টু উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান এমপি – সান্টু বরিশাল সদরে দুই ইউনিয়নে দুই ভাইয়ের সার ডিলারশিপ ! উজিরপুরের হারতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বই বিতরণ করেন অভিভাবক সদস্য গিয়াসউদ্দিন তালুকদার উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত উজিরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি ও পুলিশ সুপার কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত উজিরপুর প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি লিটন সম্পাদক সেন্টু
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নলছিটির দপদপিয়া ইউনিয়ন কলেজে রাতের আঁধারে ১৬টি ল্যাপটপ চুরি।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে চুরির ঘটনা ঘটে, কলেজটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত।

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের গেটের গ্রীলের ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে চোরচক্র। এরপর কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে যায় চোরচক্রটি। মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি থানা পুলিশকে খবর দেয়।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বলেন গ্রীল ও দরজা ভেঙে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান খবর পেয়েই আমি কলেজটিতে গিয়েছিলাম। কলেজ কতৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ছাড়াও ঘটনাস্থলে গিয়েছিলো সিআইডি’র ক্রাইম জোনের একটি দলওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।নলছিটির দপদপিয়া ইউনিয়ন কলেজে রাতের আঁধারে ১৬টি ল্যাপটপ চুরি।

নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে। গতকাল ২৯ জানুয়ারি সোমবার দিবাগত রাতের যে কোন সময়ে চুরির ঘটনা ঘটে, কলেজটি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত।

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের গেটের গ্রীলের ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে চোরচক্র। এরপর কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে যায় চোরচক্রটি। মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ জানতে পেরে নলছিটি থানা পুলিশকে খবর দেয়।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বলেন গ্রীল ও দরজা ভেঙে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৬টি ল্যাপটপ নিয়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা নিবো। নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান খবর পেয়েই আমি কলেজটিতে গিয়েছিলাম। কলেজ কতৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি ছাড়াও ঘটনাস্থলে গিয়েছিলো সিআইডি’র ক্রাইম জোনের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ