1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ৪৮ অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ব্যবস্থা নেবে প্রশাসন - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ৪৮ অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ব্যবস্থা নেবে প্রশাসন

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩২৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশালসহ সারাদেশে ১ হাজার ২৮৫টি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানের মধ্যে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টক সেন্টার রয়েছে। অধিদপ্তর জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বন্ধে তালিকা নিয়ে দ্রুত মাঠে নামছে মাঠ প্রশাসন। অবৈধ প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪১৫, ময়মনসিংহ বিভাগে ২৫২, চট্টগ্রাম বিভাগে ২৪০, খুলনা বিভাগে ১৫৬, রংপুর বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৫৫, বরিশাল বিভাগে ৪৮ এবং সিলেট বিভাগে ৮টি রয়েছে।

গত সপ্তাহে উচ্চ আদালতের নির্দেশে সারা দেশের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য চায় স্বাস্থ্য অধিদপ্তর। বিভাগীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান সাংবাদিকদের বলেন, প্রাপ্ত কপিটা আমরা জেলাপর্যায়ে মাঠ প্রশাসনকে দেবো। তারা জেলা প্রশাসক বা ম্যাজিস্ট্রেটদের মধ্যে সমন্বয় করে তালিকা মোতাবেক এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমার চিন্তা বন্ধ করা, তবে যদি কেউ আইনের মাধ্যমে ফিরতে চায়, তবে সেসব ক্লিনিকগুলোকে অত্যন্ত কঠোরভাবে দেখা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিভাগের তদারকির অভাবেই এতদিন ধরে এসব অবৈধ প্রতিষ্ঠান চলেছে। এখন শুধু বন্ধ করলেই হবে না, মাঠ পর্যায়ে নজরদারিও জোরদার করতে হবে। অনুমোদন নিয়েই চালু করতে হয় হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার। তবে দেশে এর উল্টোটাই ঘটছে। এর পেছনে বড় কারণ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সিভিল সার্জনদের নজরদারির অভাব।

দেশে অনুমোদিত বেসরকারি হাসপাতাল আছে ৫ হাজার। আর অনুমোদন নিয়ে চলছে ১০ হাজার ডায়াগনস্টিক সেন্টার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ